সফলতা নিয়ে ২০টি মোটিভেশনাল উক্তি ও বানী।গল্পের বাক্য

ব্যর্থতার ভয় মানুষের বড় লক্ষ্য পূরণের পথে সবচেয়ে বড় বাধা। অনেকেরই জীবনে বড় কিছু করার স্বপ্ন থাকে। কিন্তু বেশিরভাগই সেই স্বপ্ন পূরণ করার কাজই শুরু করতে পারে না। কারণ, ব্যর্থ হওয়ার ভয়। স্বপ্ন পূরণের পথে পা বাড়ানোর কথা ভাবলেই অনেক সময়ে মনে হয়: “আমার যথেষ্ঠ টাকা নেই”, “যথেষ্ঠ শক্তি নেই”, ”মেধা নেই” – ইত্যাদি।


এইসব নেতিবাচক বা নেগেটিভ চিন্তা কাজই শুরু করতে দেয় না। কাজ শুরু করার আগেই ব্যর্থ হওয়ার চিন্তা মানুষকে ব্যর্থ হওয়ার আগেই ব্যর্থ করে দেয়।



সফলতা নিয়ে ২০টি মোটিভেশনাল উক্তি ও বানীঃ






সফলতা নিয়ে ২০টি মোটিভেশনাল উক্তি ও বানীঃ





০১."সাফল্যের ৩টি শর্তঃ

– অন্যের থেকে বেশী জানুন!

– অন্যের থেকে বেশী কাজ করুন!

– অন্যের থেকে কম আশা করুন! 


---- উইলিয়াম শেক্সপিয়ার।




০২.“ সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে॥ ” 


---- বায়রন।




০৩.“ সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে॥ ” 


---- ডব্লিউ এস ল্যান্ডের।




০৪."চিন্তা কর বেশী, বল কম, লেখো তার চেয়েও কম "


---- জনরে


০৫.“ মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া॥ ” 


---- মারিও কুওমো।




০৬.“ তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো॥ ” 


---- লেলিন।




০৭.“ যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই॥ ” 


---- উইলিয়াম ল্যাংলয়েড।




০৮.“ যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না॥ ” 


---- জন এন্ডারসন।




০৯.“ সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রানে ভালবাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন॥ ” 


---- Albert Schweitzer




১০.“ আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের করেছি॥ ” 


---- টমাস আলভা এডিসন।




১১.“ আমি স্বপ্ন দেখেছিলাম, সেইস্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়॥ ” 


---- মার্ক জুকারবার্গ।




১২.“ যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়॥ ” 


---- এডমণ্ড বার্ক।




১৩.“ আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা॥ ” 


---- মাইকেল জর্ডান।




১৪.‘‘ যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি॥ ’’ 


---- আইনস্টাইন।




১৫.“ সুন্দর একটা মানুষ না খুঁজে, সুন্দর একটা মন খুঁজো, তাহলে ভালবাসার সফলতা আসবে॥ ”




১৬."যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ কর।"


---- সাইরাস




১৭."জীবনে যে অকৃতকার্য হয় নাই, সে কোনদিন সম্পদশালী হতে পারে না "


---- সি. এইচ. স্পারজন।




১৮."বিধাতার নিকট আমার প্রার্থণা এই যে আমাকে তুমি বন্ধু দিও না, শত্রু দিও, যাতে আমি আমার ভূলগুলো ধরতে পারি। "


---- জন ম্যাকি




১৯."মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয়, সাধ্যমত করতে পারায়।"




২০."সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে, তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় "


---- বেকেন বাওয়ার


3 Comments

Previous Post Next Post