বাংলা নতুন হাসির জোকস।গল্পের বাক্য

 বাংলা নতুন হাসির জোকস।গল্পের বাক্য

বাংলা নতুন হাসির জোকস।গল্পের বাক্য


। বহুবছরের কঠিন পরিশ্রমের পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, 'নতুন-বছর' 'নতুন-বছর' বলে খুব হইচই করার কিস্যু নেই। যখনই কোনো নতুন বছর এসেছে, এক বছরের বেশী টেকেনি – শিবরাম চক্রবর্তী।



। মজার ব্যাপার হলো, একটা মানুষের যখন ভয় পাওয়ার মতো কিছুই থাকে না, তখন তিনি বিয়ে করে ফেলেন – রবার্ট ফ্রস্ট।


। ছোটবেলায় সকলেই খুব চালাকচতুর থাকে, কিন্তু যতই বড় হতে থাকে, চারধারের ধাক্কা খেয়েই হয়তো বা, ততই আরও ভোঁতা হয়ে যায় কেমন । নিতান্ত বোকা কিংবা অতিবুদ্ধি হয়ে বুদ্ধিজীবী হয়ে বুদ্ধু হয়ে যায় বোধ হয় – শিবরাম চক্রবর্তী।


। টিভি ও ইন্টারনেট খুবই ভালো জিনিস। কারণ, এই দুটি জিনিস নির্বোধ লোকদের ব্যস্ত রাখে, ফলে তারা আর দশজনকে বিরক্ত করে না সে সময়টুকুতে - ডগলাস কুপল্যান্ড।


। একটা সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটা হয় নকল, আর একাধিক সূত্র থেকে কপি করলে হয় গবেষণা - ডেরিল ওং।


। জীবনে কেবল একটা এক্সারসাইজই করেছি আমি , যেসব বন্ধু এক্সারসাইজ করত তাদের কফিনের পেছনে হাঁটা - পিটার ওটুল।


। কমিটি হলো কয়েকজন লোকের দল, যারা একা একা কোনো কিছুই করতে পারে না। তবে একসঙ্গে এমন সিদ্ধান্ত নেয়, যাতে আসলে কোনো কিছুই হয় না - ফ্রেড অ্যালেন।


। একটি ভালো উপন্যাসে একজন নায়কের সত্য ঘটনা লেখা থাকে। আর বাজে উপন্যাসে লেখা থাকে ঔপন্যাসিকের সত্য ঘটনা - জি কে চেস্টারটন।


। কী করে রিলাক্স করা সম্ভব - এই বিষয়ে একটা বই পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু একসময় ঘুমিয়ে পড়লাম আমি - জিম লয়।


১০। আমি ব্যর্থ হইনি। আমি শুধু ব্যর্থ হওয়ার ১০ হাজার উপায় খুঁজে পেয়েছি - টমাস আলভা এডিসন।

Post a Comment

Previous Post Next Post